



ভবিষ্যতের শুরু এখানেই
এ স্কুলের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুপরিকল্পিত পাঠ্যক্রম, সহ-পাঠ্যক্রম কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ছাত্রদের শারীরিক ও মানসিক গুণাবলীর সর্বোচ্চ উৎকর্ষ সাধন যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে দেশ ও জাতিকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারে।
Founder
আসসালামু আলাইকুম,
সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। বর্তমান সমাজব্যবস্থায় প্রকৃত শিক্ষা ছাড়া আদর্শ মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠা সম্ভব নয়। একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, নৈতিক শিক্ষা এবং মানসম্মত শিক্ষার পরিবেশ।
আপনার সন্তানের আস্থা, বিশ্বাস ও নৈতিক মূল্যবোধকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে এবং তাদের মানসিক ও চারিত্রিক শক্তিকে বিকশিত করার লক্ষ্যেই প্রতিষ্ঠা করা হয়েছে ইমাম প্রি-ক্যাডেট স্কুল। এখানে আমরা শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই নয়, বরং শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।
আমাদের বিশ্বাস, সুশিক্ষা ও সঠিক পরিচর্যার মাধ্যমে আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের যোগ্য নাগরিক ও দেশ গঠনের গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠবে।
প্রতিষ্ঠাতা
বীর মুক্তিযোদ্ধা জনাব মো: সৈয়দ ইমাম
প্রতিষ্ঠাতা ,ইমাম প্রি-ক্যাডেট স্কুল।
Principal
আসসালামু আলাইকুম,
শিক্ষা, শৃঙ্খলা ও সততা—এই মূল্যবোধগুলোকে হৃদয়ে ধারণ করে আমরা বিশ্বাস করি যে একবিংশ শতাব্দীর নানা চ্যালেঞ্জ মোকাবিলার প্রথম ও প্রধান মাধ্যম হলো সঠিক শিক্ষা। সুশিক্ষা ছাড়া কোনো জাতি সত্যিকারের উন্নতি অর্জন করতে পারে না।
এই উপলব্ধি থেকেই বর্তমান সময়ের প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত ও আদর্শ শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ইমাম প্রি-ক্যাডেট স্কুল। এখানে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দিকনির্দেশনা এবং মনোরম ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও আদর্শে সমৃদ্ধ করে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আমাদের লক্ষ্য শুধু পাঠ্যপুস্তকের শিক্ষা প্রদান নয়; বরং শিক্ষার্থীদেরকে সুশিক্ষিত, শৃঙ্খলাবদ্ধ ও নৈতিকতাসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা।
পরিচালক
মোঃ জয়নাল আবেদীন
প্রভাষক, এম.কম, এল.এল.বি
শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। একটি শিশুর নৈতিকতা, মানবিকতা ও চারিত্রিক গুণাবলীর বিকাশ মূলত এই প্রাথমিক শিক্ষার মাধ্যমেই গড়ে ওঠে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার আলোকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার শক্ত ভিত্তি তৈরি করাই একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য।
১৯৯৪-৯৫ সালের পূর্বে ইমামপাড়া এলাকায় তেমন কোনো জনবসতি ছিল না। বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ সৈয়দ ইমাম সাহেব এখানে বসতবাড়ি নির্মাণ করার পর ধীরে ধীরে এ এলাকায় জনবসতি বৃদ্ধি পেতে থাকে। পরবর্তীতে তাঁর নামানুসারেই এই এলাকার নামকরণ করা হয় ইমামপাড়া। এলাকার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন; এখানে একটি মসজিদ ও মার্কেট নির্মাণ করেন, যা ধীরে ধীরে এলাকাটিকে একটি জনবহুল অঞ্চলে পরিণত করে। পরবর্তীতে ইমামপাড়া একটি পৌরসভা এলাকায় রূপ নেয়।
এ সময় তিনি এলাকার মানুষের শিক্ষার প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করেন। কসবা উপজেলার বাসিন্দা এবং এখানে কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মানসম্মত শিক্ষার জন্য একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে বলে তিনি অনুভব করেন। সেই লক্ষ্যকে সামনে রেখে ২০০২ সালে প্রতিষ্ঠা করা হয় ইমাম প্রি-ক্যাডেট স্কুল। ইমামপাড়ার নামানুসারেই বিদ্যালয়টির নামকরণ করা হয় ইমাম প্রি-ক্যাডেট স্কুল।
আল্লাহর অশেষ মেহেরবানিতে দক্ষ প্রতিষ্ঠাতা ও পরিচালকের সুনিপুণ নেতৃত্ব এবং শিক্ষক মণ্ডলীর অক্লান্ত পরিশ্রমের ফলে বিদ্যালয়টি আজ একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখানে শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও সামগ্রিক বিকাশের জন্য প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে।